আমাদের সেবা ব্যবহারের নিয়মাবলী ও শর্তসমূহ
Sarkar Enterprise-এর ওয়েবসাইট বা সার্ভিস ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলীর সাথে একমত পোষণ করছেন। এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র বৈধ ব্যবসায়িক বা ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা যাবে।
Sarkar Enterprise একটি সম্পূর্ণ বেসরকারি সংস্থা। আমরা পশ্চিমবঙ্গ সরকারের "Banglarbhumi" পোর্টাল বা অন্য কোনো সরকারি দপ্তরের সাথে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত নই। এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র একটি ডিজিটাল টুল হিসেবে কাজ করে।
আমাদের টুলটি মূলত একটি "Formatting Utility"। এটি ব্যবহারকারীদের সরকারি পোর্টাল থেকে প্রাপ্ত তথ্যগুলিকে (খতিয়ান বা প্লট ডিটেইলস) সহজে সুন্দরভাবে ডিজাইন ও প্রিন্ট করতে সাহায্য করে।
Sarkar Enterprise কোনো সরকারি ডেটা বিক্রি করে না। যেহেতু আমরা কোনো সরকারি ডেটা সঞ্চয় (Storage) করি না বা API এর মাধ্যমে টানি না, তাই "Data Usage License" আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা শুধুমাত্র আমাদের তৈরি সফটওয়্যার ফিচারের জন্য সাবস্ক্রিপশন চার্জ গ্রহণ করি।
রেজিস্ট্রেশনের সময় সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং সকল কার্যক্রমের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আপনার। কোনো অস্বাভাবিক কার্যক্রম লক্ষ্য করলে আমরা অ্যাকাউন্ট স্থগিত করার অধিকার রাখি।
আমাদের বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান শুধুমাত্র সফটওয়্যার ফিচার এবং টেকনিক্যাল সাপোর্টের জন্য। পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সংগৃহীত ফি আমাদের সিস্টেম মেইনটেন্যান্স খরচের জন্য নেওয়া হয়।
আমাদের সিস্টেমে কোনো প্রকার স্প্যামিং, হ্যাকিং বা অবৈধ কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। সিস্টেমের ক্ষতি করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
প্রযুক্তিগত ত্রুটি বা ইন্টারনেট সমস্যার কারণে সাময়িক সার্ভিস বিঘ্নিত হতে পারে। অনিচ্ছাকৃত ডেটা লস বা সিস্টেম ডাউনের জন্য আমরা দায়ী থাকব না।
কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। পরিবর্তনের পর সার্ভিস ব্যবহার চালিয়ে গেলে তা নতুন শর্তাবলীর সম্মতি হিসেবে গণ্য হবে।